হোম জাতীয় দেশে করোনায় মৃত্যু আরও ৭, আক্রান্ত ৪৯৭ জন
দেশে করোনায় মৃত্যু আরও ৭, আক্রান্ত ৪৯৭ জন

দেশে করোনায় মৃত্যু আরও ৭, আক্রান্ত ৪৯৭ জন

14
0

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন।

সোমবার (২৭ এপ্রিল) দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে এসব তথ্য নিশ্চিত করেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর আগে গতকাল দেশে ৪১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। দেশে এ পর্যন্ত মোট মৃত্যু ১৫২ জন এবং আক্রান্ত ৫,৯১৩ জন।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *