দেশে আরও ৫ করোনা আক্রান্ত শনাক্ত
42
0
1
দেশে প্রতিদিনই মিলছে করোনায় আক্রান্তের খবর । আজ আরও নতুন করে ৫ করোনা রোগী শনাক্ত । এ নিয়ে মোট ৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ।
আজ দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তবে ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত মারা যায় নি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন ।
ব্রিফিংয়ে ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সবাইকে জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, সবাই ঘন ঘন হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এছাড়া যারা সুস্থ হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনেই থাকবে বলে জানান তিনি ।
(42)
1