হোম রাজনীতি ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’
‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’

‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’

13
0

আওয়ামী লীগের সম্মলনে ঠাঁই পেয়েছে ক্যাসিনো সম্রাটের ছবি । শুক্রবার বিকালে এই সম্মেলন উদ্বোধন হওয়ার আগেই বিভিন্ন নেতার নামে শুভেচ্ছার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। সেখানে বাদ যায়নি সম্রাটের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন ।

এই ফেস্টুন কারা লাগিয়েছে, তা জানা যায়নি। তাতে লেখা আছে- ‘ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজ’। পোস্টারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিও রয়েছে।

পোস্টারের স্লোগান লেখা আছে- ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই ’। ক্যাসিনোকাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হওয়ার আগে সম্রাট ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি। দাপুটে নেতা সম্রাট গ্রেপ্তার হওয়ার পর যুবলীগের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও আরেক অংশের মধ্যে দেখা গিয়েছিল উচ্ছ্বাস।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *