হোম বাণিজ্য দুর্গাপূজা উপলক্ষ্যে ২৩ টন ইলিশ রপ্তানি বেনাপোল দিয়ে
দুর্গাপূজা উপলক্ষ্যে ২৩ টন ইলিশ রপ্তানি বেনাপোল দিয়ে

দুর্গাপূজা উপলক্ষ্যে ২৩ টন ইলিশ রপ্তানি বেনাপোল দিয়ে

0
0

দুর্গাপূজা উপলক্ষ্যে ১ কেজি থেকে দেড় কেজি ওজনের ২৩ মে. টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বুধবার বিকাল বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। যার রপ্তানি মূল্য এক কেজি ওজন ৬ মার্কিন ডলার ও এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার। ভরা পূর্ণিমায় সাগর উপকূলীয় এলাকার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত দুই দিনে উপকূলীয় এলাকার ইলিশে দেশের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চাঁদপুর মাছঘাট জমজমাট হয়ে উঠেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা উপকূলীয় এলাকায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ইলিশের দ্বিতীয় বড় বাজার নামে পরিচিত উপজেলার নয়টি মাছঘাটে মঙ্গল ও বুধবার ইলিশ এসেছে প্রায় এক হাজার মণ। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় ইলিশের দাম আপাতত কমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *