হোম ক্রীড়া তুমি আমার একমাত্র সুপারস্টার: মাশরাফি
তুমি আমার একমাত্র সুপারস্টার: মাশরাফি

তুমি আমার একমাত্র সুপারস্টার: মাশরাফি

3
0

কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আর নেই। ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল জাদুকর।

বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিংবদন্তির মৃত্যুতে শোকাহত বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন:

‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।

ভালো থেকো ওপারে যাদুকর।
দি ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা। (RIP)’

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *