fbpx
হোম জাতীয় তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

0

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে।
সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
আগামী সোমবার অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় ছাড়াও টেকসই উন্নয়ন, জাতিসংঘ সংস্কার এবং বহুপাক্ষিক কূটনীতিতে সমন্বয়ের মতো ইস্যুগুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান করার কূটনৈতিক প্রেক্ষাপটেও এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *