হোম অনুসন্ধান অপরাধবার্তা তিনদিন আগে নির্মিত সড়কের পিচ হাতের টানেই উঠে যাচ্ছে !
তিনদিন আগে নির্মিত সড়কের পিচ হাতের টানেই উঠে যাচ্ছে !

তিনদিন আগে নির্মিত সড়কের পিচ হাতের টানেই উঠে যাচ্ছে !

0
0

ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার ৩দিন পরই উঠে যাচ্ছে পিচ। সড়কটি নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২৩ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের পাঁচদিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধাকিলোমিটার রাস্তার পিস ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছে।

জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতিসহ ওয়ারিংকোর্সের কাজ চলছে। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

এলাকাবাসী জানায়, পাঁচদিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ঢালাইয়ের পাঁচদিনের মাথায় উঠে যাচ্ছে পিচ এবং সড়কটির মাঝে মাঝে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *