হোম জাতীয় তালা খুলে নাঈমা দেখতে পান গৃহকর্মীর ঝুলন্ত দেহ!
তালা খুলে নাঈমা দেখতে পান গৃহকর্মীর ঝুলন্ত দেহ!

তালা খুলে নাঈমা দেখতে পান গৃহকর্মীর ঝুলন্ত দেহ!

0
0

রাজধানীর সবুজবাগে গৃহকর্মীকে বাসায় রেখে তালা লাগিয়ে বাইরে যান গৃহকর্ত্রী নাঈমা হোসেন। ফিরে এসে দরজা খুলে দেখতে পান গৃহকর্মী শামীমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ওই গৃহকর্ত্রীর বরাত দিয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানিয়েছেন এসব তথ্য।
তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে পূর্ব বাসাবো পাটোয়ারী গলির ১/১৬/৩ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মৃতার বড় বোন ফাতেমার শনাক্ত মতে মরদেহটি উদ্ধার করি।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মৃতা (শামীমা) ইমন নামের ছেলের সঙ্গে সম্পর্ক করে, এক মাস আগে বিয়ে হয় তাদের। এতে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শামীমা চলে আসেন তার বড় বোন ফাতেমার কাছে। ফাতেমা তাকে গত ৬ জুন পূর্ব বাসাবো পাটোয়ারী গলির নাঈমা হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেন।
সেই থেকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন শামীমা।’
তবে শামীমার বিষয়ে ঢামেক হাসপাতাল মর্গে তার বড় বোন ফাতেমার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো কিছুই বলতে রাজি হননি।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত আ. সাত্তারের মেয়ে শামীমা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *