হোম রাজনীতি ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা
ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা

ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা

0
0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রুমি ভবনের (বিএনসিসি ভবন) সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনটির ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এ সময় বিএনসিসির সামনে বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হেলমেট পরে লাঠিসোটা নিয়ে হামলা করে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *