হোম বাণিজ্য ঢাকার বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ
ঢাকার বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ

ঢাকার বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ

9
0
ঢাকার বাজারে এখনো মধ্য ও নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজি দরে।

পাইকাররা বলছেন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকছে তাই দামও কমে আসছে। পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে। তবে ক্রেতারা বলছেন, দাম এখনো অস্বাভাবিক বেশি।

তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের নৈতিকতার অভাবকেও দুষছেন তারা। যথাযথ বাজার মনিটরিং করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *