হোম রাজনীতি ঢাকাকে নিরাপদ শহর করতে চান ইশরাক হোসেন
ঢাকাকে নিরাপদ শহর করতে চান ইশরাক হোসেন

ঢাকাকে নিরাপদ শহর করতে চান ইশরাক হোসেন

30
0

আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আগামীতে অনিরাপদ ঢাকাকে নিরাপদ শহরে পরিণত করতে চাই। একইসাথে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করারও ঘোষণা দেন তিনি।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুর্মিটোলায় ঢাবির ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক আরো বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় আসায় সরকার জনগণের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনবান্ধব ও নগরবান্ধব মেয়র নির্বাচিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

(30)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *