হোম অন্যান্য ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের ২ সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের ২ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের ২ সদস্যের মৃত্যু

23
0
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে একই পরিবারের ২ সদস্যের মৃত্যু হয়েছে। অসুস্থ আরো ৩ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

পরদিন শনিবার রাতে হাফিজুলের বড় ভাইয়ের স্ত্রী পশিনা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোববার সকালে মারা যায় তিনি।

এ ঘটনার পর একই পরিবারের আরো ৩ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

কী কারণে একই পরিবারের ২ সদস্য মারা গেছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি চিকিৎসকরা।

(23)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *