হোম গণমাধ্যম টিভি মিডিয়ায় নির্ভরতার অনন্য নাম মাসুদুজ্জামান
টিভি মিডিয়ায় নির্ভরতার অনন্য নাম মাসুদুজ্জামান

টিভি মিডিয়ায় নির্ভরতার অনন্য নাম মাসুদুজ্জামান

16
0
1

মাসুদুজ্জামান। বাংলাদেশের টেলিভিশন মিডিয়া জগতের সুপরিচিত নাম। ছোটবেলা থেকেই তিনি আবৃত্তির সাথে যুক্ত। স্রোত আবৃত্তি সংসদের সাথে যুক্ত আছেন তিন দশক ধরে। বর্তমানে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বে আছেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন মঞ্চ নাটকের সাথে। দেশনন্দিত নাট্যদল ‘নাট্যকেন্দ্র’ এর সদস্য তিনি। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের প্রায় শুরু থেকেই তিনি যুক্ত আছেন। একুশে টেলিভিশনের যাত্রার শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি। এরপরে আরটিভি, চ্যানেল টুয়েন্টি ফোর, এসএ টিভিসহ অনেক প্রতিষ্ঠানে কাজ করার পরে এখন তিনি যুক্ত আছেন আপকামিং স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে।

সম্প্রতি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনুভূতি জানাতে গিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চাকে গতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল আবৃত্তি শিল্পী-কর্মীদের সাথে কাজ করে যেতে চাই’।

(16)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *