হোম অন্যান্য টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে: আহমদ শফী
টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে: আহমদ শফী

টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে: আহমদ শফী

19
0

টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা শাহ আহমদ শফী।

তিনি বলেন, কিছুদিন ধরে টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে আটক দেখিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শুক্রবার সন্ধ্যায় উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, অবিলম্বে গুম হওয়া আলেম ও নিরাপরাধ জনগণকে ফিরিয়ে দেয়া হোক এবং আটককৃত সব আলেমকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

তিন দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে এছাড়াও আলোচনা করেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *