হোম ক্রীড়া জয়ের পর যা বললেন মেসি
জয়ের পর যা বললেন মেসি

জয়ের পর যা বললেন মেসি

0
0

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। সৃষ্টিকর্তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সতীর্থদেরকে ভাসালেন অভিনন্দনের জোয়ারে। নিজের উচ্ছ্বাসও ঢেকে রাখেননি ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

জয়ের পরপরই ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, কি অসাধারণ উচ্ছ্বাসের একটি দিন! এই আনন্দ বিস্ময়কর। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তার কৃপায় আমরা চ্যাম্পিয়ন। ভামোস।

আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই তাকে ‘ফেনোমেনন’ আখ্যা দিয়েছিলেন ক্ষুদে জাদুকর। ফাইনাল শেষে আরো একবার তার প্রশংসায় মাতলেন মেসি।

আরেকটি পোস্টে মেসি লিখেছেন, অভিনন্দন প্রিয়। তোমাকে হাত গলানো মুশকিল। তুমি সবার চেয়ে বেশি যোগ্য।

এদিন নিজের দীর্ঘদিনের আক্ষেপটাও ঘুচালেন লিওনেল মেসি। তাকে সর্বকালের সেরা ফুটবলার মানেন অনেকে ফুটবলবোদ্ধাই। আন্তর্জাতিক ট্রফি ছাড়াই তাকে এমন স্বীকৃতি দিয়ে দিয়েছেন তারা। গুটিকয়েক যারা সন্দিহান ছিলেন কিংবা তর্কে মাততেন, তাদের যুক্তি ছিল ওই একটাই ‘দেশের হয়ে মেসির নেই কোন শিরোপা’। সেই বিতর্কেরও অবসান হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারকে সর্বকালের সেরা মানতে আর দ্বিধা নেই কারো।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *