ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় আওয়ামী লীগঃ ওবায়দুল কাদের
4
0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়।
দুপুরে রাজশাহী সার্কিট হাউসে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে।
(4)