হোম অনুসন্ধান অপরাধবার্তা ছাত্র ও গৃহিনীর কাছেও ইয়াবা !
ছাত্র ও গৃহিনীর কাছেও ইয়াবা !

ছাত্র ও গৃহিনীর কাছেও ইয়াবা !

5
0

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা নিয়ে আটক হলো কলেজ ছাত্র ও গৃহবধূ ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে ৭৭০০ ইয়াবাসহ আটক করা হয় গিয়াস উদ্দিন খোকন (২০) নামের এক কলেজ ছাত্রকে । এ সময় তার ব্যবহৃত ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেলও জব্ধ করা হয় । সে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী গ্রামের সামসুল আলমের ছেলে এবং কক্সবাজার সরকারী কলেজের বাণিজ্য বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায় ।

অপরদিকে একইদিন রাত ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদর থানাধীন লিংকরোড ফরেস্ট চেক পোস্ট সংলগ্ন এ্যাডভোকেট সালাম এর বিল্ডিংয়ের চতুর্থ তলার ভাড়াটিয়া অসিমের ঘরে অভিযান পরিচালনা করে তার স্ত্রী হুমাইরা খাতুন (২৮) এর ভ্যানিটি ব্যাগ হতে ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করেন । হুমাইরা খাতুন ঝিলংজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার অসিমের স্ত্রী ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় । হাতেনাতে ইয়াবাসহ গিয়াস উদ্দিন নামের কলেজ ছাত্রকে আটক করা হলেও রেডিং টিমের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায় ।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *