হোম রাজনীতি ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার নতুন কমিটি
ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার নতুন কমিটি

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার নতুন কমিটি

0
0

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম হোসেন।

বুধবার রাতে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে, গত বছরের ১১ ফেব্রুয়ারি বিন ইয়ামিন মোল্লাকে সভাপতি এবং আখতার হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি দেওয়া হয়েছিল। তবে সেই কমিটি পূর্ণাঙ্গ করা না হলেও এক বছরের মাথায় নতুন কমিটি দেওয়া হল।

উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস হলে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে করা আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আসা আকরাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করে ৫ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *