হোম অনুসন্ধান অপরাধবার্তা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

0
0

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আলী আকবরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র আবাসিক হলে থাকে। প্রতিদিনের মতো সোমবারও সে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিক্ষক আলী আকবর তাকে ধর্ষণ করে। খবর পেয়ে শিশুটির মা ছুটে আসেন। তখন মায়ের কাছে শিশুটি ঘটনার বর্ণনা দেয়। এরপর স্থানীয়রা ওই শিক্ষকে আটক করে পুলিশে খবর দেন।

এঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন।

সদরপুর থানার ওসি বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই মাদ্রাসায় এর আগেও একাধিকবার শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *