হোম সংবাদ ২৪ ঘন্টা চেঞ্জ টিভিতে তুরিন আফরোজ চরম মিথ্যা বলেছে: অভিযোগ তার মায়ের

চেঞ্জ টিভিতে তুরিন আফরোজ চরম মিথ্যা বলেছে: অভিযোগ তার মায়ের

118
0
11
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে সরকার অপসারণ করার পর, সম্প্রতি মুখোমুখি হন চেঞ্জ টিভির জনপ্রিয় অনুষ্ঠান হার্ডটক এ। সাক্ষাৎকারটির শেষ অংশে কথা বলেন মা এবং ভাইয়ের প্রসঙ্গেও। তার এই সাক্ষাৎকারটি দেখেন তার মা এবং সাক্ষাৎকারের এই অংশ বিশেষ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি।
তুরিন আফরোজের মায়ের প্রতিক্রিয়া পুরোপুরি তুলে ধরা হলো: তিনি বলেন,চেঞ্জ টিভির সাক্ষাৎকারে শেষের দিকে আমার ব্যাপারে কিছু মিথ্যা প্রসঙ্গ তুলে ধরেছিল তুরিন আফরোজ। আমি চেঞ্জ টিভির মাধ্যমে জানাতে চাই, কানাডা আমার দেশ না,এখানে থাকছি বাধ্য হয়ে। আমার দেশ ছেড়ে এখানে পড়ে আছি,আমি আমার দেশে ফেরত যেতে চাই। আমি আমার স্বামীর ঘরে যেতে চাই কিন্তু তুরিন তো বাসা ছাড়বেনা।
আমি তুরিনের সাথে কথা বলতে আমার বাসায় গিয়েছিলাম কিন্তু বাসায় যাওয়ার সাথে সাথেই তুরিনের রোষানলে পড়লাম। আমাকে তুরিন নীলফামারিতে আমার স্বামীর কবর জিয়ারত করতেই দেয়নি, বরং বাধা দিয়েছে। আর আমার ৬৭ বছর বয়সে সম্পত্তির কোন লোভ নেই। আমার শুধু এখন দরকার চিকিৎসা,দু’বেলা খাবার এবং হাত খরচ। কিন্তু আমার দুর্ভাগ্য যে,বাংলাদেশে এই সুযোগটাও আমার নাই। তুরিনের বাবা তুরিনের কর্ম দেখে কষ্ট পেতেন। আমার স্বামী আমার সন্তানদের শিখিয়েছিলেন ‘সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। 
লিংকঃ
https://youtu.be/kPRne7u5Ud0

(118)

11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *