হোম রাজনীতি চসিক মেয়রকে কঠিন প্রশ্ন করলেন কাদের মির্জা !
চসিক মেয়রকে কঠিন প্রশ্ন করলেন কাদের মির্জা !

চসিক মেয়রকে কঠিন প্রশ্ন করলেন কাদের মির্জা !

0
0

কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন ? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা  এই প্রশ্ন করেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছেন ‘অর্বাচীন বালক’। আমি যখন চট্টগ্রামে ভোট ডাকাতির কথা বলেছিলাম, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে হচ্ছে আমি অবুঝ বালক।

বলেন, আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। এই ত্যাগী লোকটা কেন ভোট ডাকাতি করতে গেলেন ? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন ?

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন।

দলের নেতৃবৃন্দের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমাকে কথা বন্ধ করতে বলেন, তারা কীভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়। তারা বলতে পারবে, আমি বলতে পারব না। আমি কি এ দেশের নাগরিক নই?

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *