হোম জাতীয় চলছে মেট্রোরেলের কাজ, এবার হবে পাতাল রেল
চলছে মেট্রোরেলের কাজ, এবার হবে পাতাল রেল

চলছে মেট্রোরেলের কাজ, এবার হবে পাতাল রেল

10
0

চলছে মেট্রোরেলের কাজ। এবার হবে পাতাল রেল৷ প্রথম রুট হবে বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত। খরচ হবে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এ সংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক সভায়।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১০টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়।

জানা যায়, যানজট সমস্যা সমাধান ও রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। মূল অর্থায়ন দেবে জাপান। এরই মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, কুড়িল ও আশপাশের এলাকায় শুরু হয়েছে মাটি নিরীক্ষার কাজ।

৫০ ফুট গভীরে তৈরি হবে স্টেশন। প্রতিটিতে ট্রেন থামবে সর্বোচ্চ ৩০ সেকেন্ড। বিদ্যুত চালিত ট্রেনে ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে ২০ মিনিট।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *