হোম জাতীয় গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কায় নিহত ৪
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কায় নিহত ৪

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কায় নিহত ৪

4
0

ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় পুলিশের এক কনস্টেবলসহ চারজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাক-খুলানা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।

ভাঙ্গা হাইাওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, চাকা পাংচার হয়ে রড় বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫) নিহত হন।

হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী আহত ও নিহতদের উদ্ধার করে। আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে খুলনা পাঠানো হয়েছে।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *