হোম অনুসন্ধান অপরাধবার্তা গুজবে প্রান দিতে হলো তাসলিমা বেগম রেনুকে
গুজবে প্রান দিতে হলো তাসলিমা বেগম রেনুকে

গুজবে প্রান দিতে হলো তাসলিমা বেগম রেনুকে

23
0

গুজবে প্রান দিতে হলো তাসলিমা বেগম রেনুকে। রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে নিহত হন তিনি।

নিহত রেনুর স্বজনরা জানান, রাজধানীর উত্তর বাড্ডার প্রাথমিক স্কুলে সন্তান ভর্তির খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। কথাবার্তা সন্দেহজনক অজুহাতে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলে শতশত মানুষ। এই ঘটনায় অজ্ঞাত অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে জানা যায়।

এদিকে, ঢাকা মেডিকেল থেকে তাসলিমার মরদেহ হস্তান্তর করা হবে আজ। তার ৪বছর বয়সের তাসনিম তুবা নামের একটি ফুটফুটে মেয়ে রয়েছে। মুলত তাকে স্কুলে ভর্তির ব্যাপারে খোঁজ নিতেই উত্তর-পূর্ব বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন তাসনিমা বেগম রেনু।

কোনরকম যাচাই না করে এভাবে একজন জ্যন্ত নারীকে ছেলেধরা সন্দেহে মেরে ফেলা সভ্য সমাজে বিরুপ প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকই। ইতোমধ্যে এ ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যকর অবস্থা তৈরী হয়েছে।

(23)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *