হোম অন্যান্য খুলনা ও মানিকগঞ্জে করোনা সন্দেহের ২ জনের মৃত্যু
খুলনা ও মানিকগঞ্জে করোনা সন্দেহের ২ জনের মৃত্যু

খুলনা ও মানিকগঞ্জে করোনা সন্দেহের ২ জনের মৃত্যু

12
0
52

গত শুক্রবার খুলনা হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত সন্দেহের একজন আজ সকালে মারা গেছেন। সকাল সোয়া ৯ টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছিল। মৃত সুলতান শেখ (৭২) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সুলতান শেখ করোনা ইউনিটে ভর্তি থাকলেও তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছেন, নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত সুলতান শেখ যক্ষ্মা রোগী ছিলেন। তার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, আজ (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী মারা যান । হাসপাতাল উপ-পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। নিহত সুচিত্রা সরকার ৭দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং ২দিন ধরে পাতলা পায়খানায় আক্রান্ত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বলেন, ৭দিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল। সেইখানে আসা কোন ব্যক্তির কাছ থেকে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হযেছে। দ্রুততম সময়ের মধ্যে তা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।

(12)

52

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *