হোম রাজনীতি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

3
0

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি জানান, আজ রাতে হাসপাতালে থাকবেন বিএনপি চেয়ারপার্সন। সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে তার শারীরিক অবস্থা খুবই ভালো।

এর আগে, দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করার জন্য রাত সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে খালেদাকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ১০টা ১ মিনিটের দিকে গাড়িটি হাসপাতালে পৌঁছায়।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তাই হাসপাতালে নেয়া হয়। আজও খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে তিনি রাতেই বাসায় ফিরবেন।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *