ক্ষুধার্ত বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়ালো কুকুর !
0
0
ক্ষুধার জ্বালায় কাতর ছিল একটি বিড়ালের বাচ্চা। আদর করে সেই বাচ্চাটিকে দুধ দিয়েছে পথের এক কুকুর। একবার নয়, বারবার এ কাজ করে চলেছে কুকুরটি। সেই ঘটনার ছবি ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এক ভিডিওতে দেখা যায়, বিড়ালের একটি বাচ্চাকে দুধ পান করাচ্ছে একটি কুকুর। দৃশ্যটি দেখে খুশিতে ফেটে আত্মহারা এলাকার জনগণ।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুরের একটি বাজারে রয়েছে দরদী সেই কুকুর ও বিড়ালের বাচ্চাটি। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুকুরের দরদী আচরণে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, প্রকৃতির নিয়ম অনেক সময় মানুষের বোঝার ক্ষমতা থাকে না। বিড়ালের বাচ্চাকে কুকুরের দুধ দেওয়ার বিষয়টি দেখে তাদের অনেক ভালো লেগেছে।
(0)