হোম রাজনীতি ক্ষমা চাইলেন রাঙ্গা
ক্ষমা চাইলেন রাঙ্গা

ক্ষমা চাইলেন রাঙ্গা

14
0

রবিবার জাতীয় পার্টির এক সভায় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর বলে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন।

গতকাল তার এমন মন্তব্যের জন্য শহীদ নূর হোসেনের পরিবার ধর্মঘট ডেকে তীব্র প্রতিবাদ জানান। পরে মশিউর রহমান রাঙ্গা একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সকলের কাছে বিব্রতকর মন্তব্যের জন্য ক্ষমা চান।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পরও তাকে যেভাবে অপমান করা হয়, সে ক্ষোভ থেকেই বিতর্কিত কিছু শব্দ ব্যবহার করে ফেলেছিলেন তিনি।

এজন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে রাঙ্গা প্রশ্ন তুলে বলেন, এক সাথে জোট করে এরশাদকে স্বৈরাচার বলা কতটা যৌক্তিক। এই বিষয়ে বিহীত করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইবেন বলেও জানান তিনি। বলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার পরও তাকে যেভাবে আওয়ামী লীগ থেকে অপমান করা হয়, সেটা মেনে নেয়া যায় না।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *