হোম অনুসন্ধান অপরাধবার্তা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা : ২৬ ছাত্র-ছাত্রী আটক
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা : ২৬ ছাত্র-ছাত্রী আটক

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা : ২৬ ছাত্র-ছাত্রী আটক

16
0

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ২৬ জন ছাত্র-ছাত্রীকে। রোববার চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্কুল-কলেজের ২৬ ছাত্র-ছাত্রীকে আটক করে মহানগর পুলিশ। পরে আটককৃতদের থানা থেকে মুচলেকা দিয়ে  ছাড়িয়ে নেন অভিভাবকরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।

আটক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের খোঁজ-খবর রাখা এবং তাদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন কোতয়ালী থানার ওসি মো. মহসীন। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ মহসিন বলেন, সিআরবি এলাকায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা আড্ডা দেয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৬ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের অভিভাবকদের ডেকে থানায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *