‘কোমর পর্যন্ত জমিতে গেঁথে পাথর নিক্ষেপ করুন’: মুহিব খান
ধর্ষকের শাস্তি হওয়া উচিৎ কোরআনের নির্দেশনার আলোকে । কোমর পর্যন্ত মাটিতে গেঁথে, এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিৎ ধর্ষককে। নইলে এই ধরনের অপরাধ বন্ধ করা যাবেনা। চেঞ্জ টিভি’র সঙ্গে একান্ত আলাপকালে এসব মন্তব্য করেন কওমী অঙ্গনের জনপ্রিয় কবি ও কণ্ঠশিল্পী মুহিব খান। সাম্প্রতিক সময়ে তিনি ন্যাশনাল মুভমেন্ট নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মুক্তির সংগ্রাম এখনো শেষ হয়নি। বাংলাদেশ সুশাসনের তীব্র সংকটে ভুগছে। মুহিব খান আরো বলেন, স্বাধীনতা-উন্নয়ন-ন্যায়তন্ত্র-ন্যায়বিচার-সুশাসনের প্রতিষ্ঠা জন্যই একটি স্বতন্ত্র জনমুখী রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে।
মুহিব খান সাংস্কৃতিক কর্মীদের নৈতিকতা, ইসলামী ফাউণ্ডেশনের তৎপরতা,ভারতে মুসলিম নিধন প্রসঙ্গেও কথা বলেন। পুরো সাক্ষাৎকারটি নেন চেঞ্জ টিভি’র রিপোর্টার হাবিব মাজহার।
সাক্ষাৎকারের লিংক:
https://www.youtube.com/watch?v=1cqg3HnKuE8
(213)