কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
7
0
জামালপুরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তুলশিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম। এরপর গা ঢাকা দেয় সে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
(7)
tags:
র্যাব