কুায়ালালামপুরে পালাবদলের সাহিত্যসভা অনুষ্ঠিত
19
0
মালয়েশিয়ার কুয়ালালামপুরে পালাবদল সাহিত্য সংসদের ‘তৃতীয় সাহিত্যসভা’ অনুষ্ঠিত হয়েছে। কবি জহির সাদাতের উপস্থাপনায় সাহিত্যসভায় প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি মনসুর আজিজ। সভায় আরো উপস্থিত ছিলেন কবি আরাফাত রহমান, কবি আল হাসান, কবি আমিন আফসারী, কবি খান নজরুল ইসলাম, শিল্পী এনামুল হক প্রমুখ।
সাহিত্যসভায় উপস্থিত কবি-সাহিত্যিক তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং পঠিত কবিতার ওপরে সবাই সাহিত্য সমালোচনায় অংশ নেন। সভায় কবিতার অধুনিক বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়।
কবি মনসুর আজিজ তাঁর দীর্ঘ কবি জীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। এছাড়া সম্প্রতি তাঁর প্রকাশিত কিছু বই উপস্থিত কবিদের উপরহার দেন।
(19)