হোম অনুসন্ধান অপরাধবার্তা কুষ্টিয়ায় মাথা বিহীন লাশ উদ্ধার
কুষ্টিয়ায় মাথা বিহীন লাশ উদ্ধার

কুষ্টিয়ায় মাথা বিহীন লাশ উদ্ধার

16
0

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আটষট্টি পাড়া এলাকার একটি ক্ষেত থেকে নাসিমা খাতুন (৪০) নামে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে পদ্মা তীরবর্তী আখ ক্ষেত থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা খবির আহম্মেদ সত্যতা যাচাই করে জানান, লাশ উদ্ধারের পর নিহত ঐ নারীর পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করেছে। ঐ নারী দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী। গত ৭ দিন ধরে সে নিখোঁজ ছিলো।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম কচি জানান, সকালে পদ্মা নদীর পূর্বপাশে এক নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশক খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, তদন্ত চলছে বিস্তারিত জানা গেলে অবগত করা হবে। তবে কেন এই হত্যাকান্ড সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *