হোম অন্যান্য কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলির চালক-হেলপার নিহত
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলির চালক-হেলপার নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলির চালক-হেলপার নিহত

11
0

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় ট্রলির চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরেকজন। শনিবার ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মসুরির ডাল বোঝায় একটি ট্রাক ইট বোঝায় ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিচালক শুকুর আলী ও হেলপার আলামীন নিহত হন। আহত হন রিপন নামে আরেকজন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। হতাহতদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *