হোম অনুসন্ধান কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ
কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ

কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ

20
0

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি সড়কে একটি ট্রাক্টরে অভিযান চালিয়ে ৯০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভেন্ডাবাড়ির রবিউল ইসলাম এর গোডাউন থেকে এসব চাল ট্রাক্টরে করে সাদুল্যাপুরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এস আই শাহিন আলম আরও জানান, বিষয়টি তদন্ত করে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *