হোম জাতীয় কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান
কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান

কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান

8
0

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ১৫ এপ্রিল পর্যন্ত সকল পর্যটক ভিসা বাতিল করা হয়েছে।

এদিকে এমন ঘোষণা আসার পর ১৪ মার্চ থেকে কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এছাড়া দিল্লিতে কোন যাত্রী থাকলে ১৫ মার্চ একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

এদিকে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর প্রতি সপ্তাহে ভারতে চলাচলকারী ২৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় ভারত সব দেশের ভিসা অকার্যকর ঘোষণার পর ঢাকা-কোলকাতা মৈত্রী ট্রেনের টিকিট বিক্রি কমে গেছে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *