হোম অন্যান্য করোনা ভাইরাস কোন লিঙ্গ ?
করোনা ভাইরাস কোন লিঙ্গ ?

করোনা ভাইরাস কোন লিঙ্গ ?

0
0
করোনা ভাইরাস কী পুরুষ নাকি মহিলা ? কোন লিঙ্গে একে চিহ্নিত করা হবে ? ব্যাকরণগতভাবে কোভিড-১৯ এর মতো একটি রোগের নামের আগে কি লিঙ্গ সমন্ধসূচক ‘লি’ নাকি ‘লা’ ব্যবহার করা হবে ?

এবার এর সমাধান দিয়েছে অ্যাকাডেমি ফ্রান্সেস। প্রতিষ্ঠানটি করোনা ভাইরাসকে স্ত্রী লিঙ্গ হিসেবে চিহ্নিতের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাকাডেমি ফ্রান্সেস এক বিবৃতিতে স্ত্রী সূচক ‘লা’ আর্টিকেল যুক্ত করে বলেছে, এটা ‘লি কোভিড-১৯’ নয়। এটা ‘লা কোভিড-১৯’।

ধরুন সিআইএ। ফরাসিতে এর পেছনে স্ত্রী লিঙ্গ সূচক আর্টিকেল বসানো হয়-‘লা সিআইএ’। সিআইএ’র ফরাসি বিস্তৃত রূপ হচ্ছে, এজেন্সি সেন্ট্রাল ডি রেনসিনমেন্ট। ফরাসিতে এজেন্সি হচ্ছে স্ত্রী লিঙ্গ। সিআইএয়ের আদ্যাক্ষর বা শব্দ সংক্ষেপও স্ত্রী লিঙ্গ। তাই ফরাসিতে লেখা হয় ‘লা সিআইএ।’

অ্যাকাডেমি ফ্রান্সেসের হিসেবে কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস রোগ। ফরাসিতে অনুবাদ করলে দাঁড়ায় ম্যালাডি প্রোভোকিউ পার লি করোনা ভাইরাস। ইংরেজিতে এর তরজমা দাঁড়ায়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগ। ম্যালাডি হচ্ছে একটি স্ত্রী লিঙ্গ বাচক শব্দ। তাই এর আগে লা  ব্যবহার করা হয়- ‘লা ম্যালাডি।’ তাই করোনা ভাইরাসও স্ত্রী লিঙ্গ।

এই হিসেবে করোনার নাম হলো ‘লা কোভিড-১৯’।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *