হোম ক্রীড়া করোনা নিয়ে অন্যরকম আশংকার কথা জানালেন লিওনেল মেসি
করোনা নিয়ে অন্যরকম আশংকার কথা জানালেন লিওনেল মেসি

করোনা নিয়ে অন্যরকম আশংকার কথা জানালেন লিওনেল মেসি

0
0

পরবর্তী পৃথিবীতে কিছুই আর আগের মত স্বাভাবিক হবে না বলে সংশয় প্রকাশ করেছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি।

ইউরোপে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে শীর্ষ ফুটবল লিগগুলোর অনেকগুলোও আস্তে আস্তে মাঠে গড়াচ্ছে। কিন্তু যে মানুষগুলো করোনার বলি হয়েছে তাদের জন্য কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না মেসি। এই ধাক্কা কাটিয়ে ওঠা কিছুতেই সহজ হবে না বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, যা কিছু হচ্ছে (করোনা মহামারি) তা শেষ হওয়ার পর বিশ্ব কেমন অবস্থায় থাকবে তা নিয়ে আমরা সবাই দ্বিধায় আছি। লকডাউনের পর এবং চমকে দেওয়া যে পরিস্থিতি আমরা পার করছি, যার কারণে বহু মানুষ কঠিন সময় পার করছে। তাদের সবাই এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা এমনই যে, অনেকে তাদের আত্মীয়স্বজন এবং বন্ধু হারিয়েছেন, এমনকি তাদের বিদায়টাও জানাতেপারেননি।

মেসির মতে, খেলাধুলা আর আগের মতো থাকার কোনো সুযোগ নেই। বার্সা অধিনায়ক বলেন, ফুটবল আর আগের মতো থাকবে না। কিন্তু শুধু ফুটবল নয়, আমি মনে করি জীবনও আর আগের মতো থাকবে না।

প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত কোভিড-১৯ রোগের ছোবলে প্রাণ হারিয়েছে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ৬২ লাখের কাছাকাছি। স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি করোনাভাইরাস পরবর্তী সময় নিয়ে জানান নিজের ভাবনার কথা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *