হোম অন্যান্য করোনায় সুস্থ হয়ে কালো হয়ে গেলেন দুই চিকিৎসক !
করোনায় সুস্থ হয়ে কালো হয়ে গেলেন দুই চিকিৎসক !

করোনায় সুস্থ হয়ে কালো হয়ে গেলেন দুই চিকিৎসক !

93
0

চীনের থেকে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসের প্রকোপ অনেক দেশে ছড়িয়ে পড়েছে। যে ভাইরাসে গোটা বিশ্বে এ পর্যন্ত দুই লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হলেও ৮ লক্ষ ৩৭ হাজার ৩২৩ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কিন্তু এরই মধ্যে একটি ছবিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নেট দুনিয়ায়। করোনা থেকে সেরে ওঠার পর একেবারে বদলে গিয়েছে দুই চীনা চিকিৎসকের গায়ের রং। ওই দুই চিকিৎসক ছিলেন ফর্সা, সেরে ওঠার পর হয়ে গেলেন কালো !

করোনা ভাইরাসের কথা প্রথম প্রকাশ্যে আসে চীনের উহানে। জানা গেছে, এখানকার দুই চিকিৎসক ই ফ্যান এবং হু ইফেং আক্রান্ত হন এই ভাইরাসে। এর মধ্যে ৪২ বছরের চিকিৎসক ই ফ্যানের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়ে। তাকে ৩৯ দিন লাইফ সাপোর্টে  রাখা হয়েছিল। উহানের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আর এক চিকিৎসক হু ইফেংও। মাস দেড়েকের মাথায় ধীরে ধীরে সেরে ওঠে দুজনেই। কিন্তু সেরে ওঠার পর নিজেদের দেখে চিনতেই পারেননি ওই দুই চিকিৎসক। দুই চিকিৎসকেরই গায়ের রং ফর্সা থেকে একেবারে কালো হয়ে গেছে !

উহানের সেন্ট্রাল হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণের ফলে এই দুই চিকিৎসকের যকৃৎ বা লিভার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সঙ্গে হরমোন সংক্রান্ত বেশ কিছু সমস্যার কারণে দুজনেই অস্বাভাবিক কালো হয়ে গেছেন।

(93)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *