হোম অন্যান্য করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও মৃত্যু
করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও মৃত্যু

করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও মৃত্যু

28
0

করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ছেলে এ খবর শুনে এক ঘণ্টা পর হার্ট অ্যাটাকে মারা গেলেন বৃদ্ধ বাবা। ঘটনাটি আজ সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় ঘটেছে।

জানা গেছে, ছেলে রিমন সাউদের (২৪) করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো রিপোর্ট পায়নি বলে জানিয়েছে পরিবার।

রিমন সাউদের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোর রাত ৩টায় দিকে অসুস্থ বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোনো হাসপাতালে ভর্তি নেয়নি। অবশেষে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, ছেলের মৃত্যুশোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন বাবা হাজী ইয়ার হোসেন (৬০)। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যু হয় তার।

হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(28)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *