হোম অন্যান্য করোনার মধ্যে কি সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ?
করোনার মধ্যে কি সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ?

করোনার মধ্যে কি সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ?

0
0
1

কোভিড-১৯ পরবর্তী বিশ্বে এমন কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য, যা কাজে লাগাতে পারলে নতুন দিগন্ত উন্মোচন হবে এই দেশের জন্য।

এমনটাই বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বলেন, সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো যারা চীন থেকে পণ্য কিনত, তারা এখন অন্য দিকে তাকাচ্ছে। আমাদের এই সুযোগটা নিতে হবে। এটাই বড় সুযোগ। তাই আমাদের বসে থাকলে হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা কিংবা ইউরোপিয়ানদের বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি চীন থেকে উইথড্র করে নিয়ে যাচ্ছে। আমাদের এই এই সুযোগটা নিতে হবে।

তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের ফ্যাক্টরিগুলো এর ভেতরে নিয়ে আসতে পারলে এখানে অনেক অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। ডায়ভারসিটি অব ট্রেড হবে। এখন যেমন আমাদের প্রধান ব্যবসা এই গার্মেন্টস, এর বাইরেও নানা ধরনের ব্যবসা হবে।

উদাহরণস্বরূপ, উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের পার্টস কোম্পানি রয়েছে চীনে। কিন্তু বোংয়িং ঠিক করেছে চীন থেকে কোম্পানি সরিয়ে অন্য দেশে নিয়ে আসবে। এক্ষেত্রে সেটা যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন হবে।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *