হোম অনুসন্ধান অপরাধবার্তা করোনার মধ্যেই অভিমান করে কিশোরীর আত্মহত্যা
করোনার মধ্যেই অভিমান করে কিশোরীর আত্মহত্যা

করোনার মধ্যেই অভিমান করে কিশোরীর আত্মহত্যা

39
0

সিরাজগঞ্জের বেলকুচিতে মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ১০ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের ওয়াবদা খাদের উপড় বসবাসরত তাদের ঘরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আফরোজা খাতুন ঐ গ্রামের আলম শেখের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও বেলকুচি থানা সুত্রে জানা যায়, অভাবের কারনে ঠিকমত সন্তান ও পরিবারের ভরন পোষণ করতে পারেন না দিন মজুর আলম শেখ। তার ওপর করোনার প্রভাবত রয়েছেই। একারনে সংসারে ঝগড়া নিত্য দিনের ঘটনা আগে থেকেই লেগে ছিলো। ঘটনার দিন কিশোরী আফরোজার মায়ের সাথে তার ঝগড়া হয়। এরই প্রেক্ষিতে সে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটায়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের পর নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *