হোম অন্যান্য করোনাকে হারিয়ে ইতিহাস গড়লেন ১১৩ বছরের বৃদ্ধা
করোনাকে হারিয়ে ইতিহাস গড়লেন ১১৩ বছরের বৃদ্ধা

করোনাকে হারিয়ে ইতিহাস গড়লেন ১১৩ বছরের বৃদ্ধা

0
0

স্পেনে করোনার সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১৩ বছরের বৃদ্ধা মারিয়া ব্রানয়াস। সারা বিশ্বে এখনো পর্যন্ত মারিয়াই সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনাকে হারিয়ে যুদ্ধে জয়ী হয়েছেন।

করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ইউরোপেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কভিড-১৯।

তিন সন্তানের মা মারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এপ্রিল মাসে। যে বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমে মারিয়া থাকতেন সেখানে নিজের ঘরেই আইসোলেশনে ছিলেন তিনি। জানা গেছে, সানফ্রান্সিসকোতে জন্ম হয়েছিল মারিয়ার। ছোট্ট বেলায় জয় করেছিলেন মহামারি স্প্যানিশ ফ্লুও।

মারিয়াকে স্পেনের ‘ওল্ডেস্ট করোনা সারভাইভার’ হিসেবে ঘোষণা করেছে জিরন্টোলজি রিসার্চ গ্রুপ। এই রিসার্চ গ্রুপ মূলত ১০০ বা তার চেয়ে বেশি বয়সের কারা করোনাযুদ্ধে জয়ী হয়েছেন তাদের খোঁজ চালায়। এই গ্রুপের সমীক্ষাতেই দেখা গেছে এখনো পর্যন্ত স্পেনের এই বৃদ্ধাই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেছেন।

এর আগে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়েছেন ১০৭ বছর বয়সী এক নারী। তিনিও স্পেনের নাগরিক। ওই বৃদ্ধার নাম অ্যানা ডেল ভ্যালে। তবে এবার অ্যানার থেকেও বেশি বয়সের বৃদ্ধা করোনাযুদ্ধে জয়ী হয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *