কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার
8
0
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা থেকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মাজহারুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে ব্রাক এনজিও সংস্থার কিছু কাগজ-পত্র পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই লাশটি উদ্ধার করে। ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার নিকট পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় সনাক্ত করা হয়। তার নাম মাজহারুল ইসলাম এবং বাড়ি পীরগঞ্জ কলোনীর হাট। তার কাছ থেকে ব্র্যাকের কিছু কাগজপত্র পাওয়া গেছে ।
(8)
tags:
কক্সবাজার