হোম রাজনীতি ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে: ফখরুল
ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে: ফখরুল

ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে: ফখরুল

22
0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা আছে।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে। তারা এখন নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করেছেন। রাষ্ট্রের প্রভু তারা, এটাই তাদের সমস্যা হয়ে গেছে। সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে খুব পরিষ্কারভাবে সব দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেয়া আছে।

আওয়ামী লীগ আগেও প্রভুত্ব দেখিয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিল। আবার এখন তো ১০ বছর ধরে দেশে প্রভুত্ব করছে। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে ক্ষমতায় থাকতে চায়; যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই। তারা নিজেদের রাজা বাদশা ও প্রভু ভাবতে শুরু করেছে।

নতুন নির্বাচন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়ে সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের গঠন করে আবারো পুনরায় নির্বাচন করা উচিত।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

(22)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *