হোম রাজনীতি ওবায়দুল কাদেরের জন্য শেখ রেহানা কোরআন পড়ে দোয়া করেছেন
ওবায়দুল কাদেরের জন্য শেখ রেহানা কোরআন পড়ে দোয়া করেছেন

ওবায়দুল কাদেরের জন্য শেখ রেহানা কোরআন পড়ে দোয়া করেছেন

19
0

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা কোরআন শরিফ পড়ে আমার জন্য দোয়া করেছেন । এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়িামী লীগের কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে এ অনুভূতির কথা জানান ওবায়দুল কাদের । প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন ।

তিনি তার অসুস্থতার কথা স্মরণ করে বলেন, সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় সিদ্ধান্ত গ্রহণ ছিল খুবই জরুরী। তিনি ভারত থেকে দ্রুত দেবী শেঠির মতো বিশিষ্ট চিকিৎসককে যদি ডেকে না আনতেন তাহলে কী হতো আমি জানি না। সে স্মৃতি আজ বার বার মনে পড়ছে ।

সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে কাদের বলেন, তিন বছর আমি দায়িত্ব পালন করছি। আমি বলব আমি নিজে নই। আমাদের একটা শক্তি ছিল। টিম ওয়ার্ক ছিল। দেড়শ উপজেলা পর্যায়ে সম্মেলনগুলো শেষ করেছি, ২৯টি জেলা সম্মেলন সমাপ্ত করেছি।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *