ঐক্যফ্রন্ট ছাড়বেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
26
0
ঐক্যফ্রন্ট ছাড়বেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আগামী ৮ জুন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি।
আজ দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের কথা জানান তিনি। জোটের নির্বাচিত ৮ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন।
তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দুর না করলে জোট ছাড়বে কৃষক শ্রমিক জনতা লীগ।
উল্লেখ্য, গত বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ই নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছিলেন কাদের সিদ্দিকী।
(26)