হোম অন্যান্য এ্যাশোসিয়েশন অব ধামরাই’র নির্বাচনী সভা সম্পন্ন
এ্যাশোসিয়েশন অব ধামরাই’র নির্বাচনী সভা সম্পন্ন

এ্যাশোসিয়েশন অব ধামরাই’র নির্বাচনী সভা সম্পন্ন

0
0
3

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা মন্নু কমিনিটি সেন্টারে মানিকগঞ্জ এ্যাশোসিয়েশন অব ধামরাই সংগঠনটির দ্বি-বার্ষিক ১ম নির্বাচনী সভা ২০২০ অনুষ্ঠিত হয়।

আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জ এসোসিয়েশন অব ধামরাই সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি নিবার্চীত হন ডা: এম. এ রউফ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন কাজী রাজিব হাসান ।

‘আমরা মানিকগঞ্জ বাসি ঢাকার ধামরাই থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ এসোসিয়েশন অব ধামরাই সংগঠনটি জানুয়ারী ২০২০ থেকে এর কর্যক্রম শুরু করে তিন মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এগিয়ে যায়। পরবর্তীতে আহ্বায়ক কমিটি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এই সংগঠনটি নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করেন।

প্রায় পাঁচ শতাধিক সদস্যের উপস্থিতিতে এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ডা. এম. এ রউফ, সাধারণ সম্পাদক কাজী রাজিব হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী জাহিদ হাসান মনির, কোষাধক্ষ্য হামিদা আক্তার মুন্নী, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দীন, সহ-সভাপতি দুই জন এ্যাড. আবুল কালাম মিজানুর রহমান, আবুল হোসেন রানা, দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম নুরুল ইসলাম, ক্রিয়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মাহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোঃ আবুল হাসান, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক আফসার মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তুহিন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাফর হোসেন , কৃষি বিষয়ক সম্পাদক সামাদ পারভেজ, শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমেনা আক্তার সহ মোঃ বিল্লাল হোসেন কে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

(0)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *