হোম অনুসন্ধান অপরাধবার্তা এবার ৩ বন্ধু মিলে ধর্ষণ করলো এক তরুণীকে !
এবার ৩ বন্ধু মিলে ধর্ষণ করলো এক তরুণীকে !

এবার ৩ বন্ধু মিলে ধর্ষণ করলো এক তরুণীকে !

0
0
6

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের চতর বাজার এলাকায় গতকাল (১৫ অক্টোবর) এক মেয়েকে ৩ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

নাইম, আনন্দ এবং রানা তিন বন্ধু। মেয়েটির সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা যায়। গতকাল মেয়েটিকে নাঈম ডেকে নিয়ে আসে তার এলাকায় এবং নিকটস্থ নির্জন স্থানে নিয়ে ৩ বন্ধু মিলে মেয়েটিকে জোড় করে ধর্ষণ করে।

মেয়েটি ধর্ষণ থেকে বাঁচার জন্যে ছটফট করলে তাকে মেরে দুই পা অবশ করে দেওয়া হয়। অতঃপর তাকে এলাকার ৩ রাস্তার মোড়ে ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে এলাকাবাসী মেয়েটিকে মূমূর্ষু অবস্থায় দেখে উদ্ধার করে। ধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ তারিখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ‘মৃত্যুদণ্ড’ মন্ত্রী সভায় অনুমোদন পেয়ে ১৩ তারিখ রাষ্ট্রপতির মাধ্যমে দেশে অধ্যাদেশ আকারে ঘোষণা হওয়ার পর এটিই দেশে প্রথম ধর্ষণের ঘটনা।

জানা গেছে, গতকাল রাতেই ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় ধর্ষিত মেয়ের পরিবার একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণকারীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।

(0)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *