হোম ক্রীড়া এবার বলিভিয়ার সঙ্গে ২-১ গোলে আর্জেন্টিনার জয় !
এবার বলিভিয়ার সঙ্গে ২-১ গোলে আর্জেন্টিনার জয় !

এবার বলিভিয়ার সঙ্গে ২-১ গোলে আর্জেন্টিনার জয় !

0
0

দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । লা আলবিসেলেস্তেরা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট আদায় করে নিল মেসিরা।

বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করেছিল লিওনেল মেসির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে। এবার বলিভিয়ার মাঠ এস্তাদিও হার্নান্দো সাইলেসে গিয়েও কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে আর্জেন্টিনাকে। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ার মাটিতে জিতল আর্জেন্টিনা।

যদিও এই মাঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অতীত পারফরম্যান্স মোটেও আশা জাগানিয়া নয়। বলিভিয়ার বিপক্ষে যে সাতবার তারা হেরেছে, সবকটিই এখানে। তিন বছর আগে সবশেষ দেখাতেও হেরেছিল ২-০ গোলে।

শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকা স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে। আলেজান্দ্রো চুমাচেরোর অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন মার্সেলো মার্টিন্স মোরেনো। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধানটা ১-১ করেন লওতারো মার্তিনেস।

নিজেদের খোলসবন্দী আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৭৯তম মিনিটে। লওতারোর পাস থেকে মেসিদের জয়সূচক গোল এনে দেন বদলি হিসেবে নামা জোয়াকিন কোরেয়া। পিছিয়ে পড়ে আক্রমণে ঝড় তুলে বলিভিয়া। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও হার এড়াতে পারেনি সিজার ফারিয়ারেস দল।  ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় মাটিতে জিতল আর্জেন্টিনা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *